ফুলের নতুন ভাষা
ফুলের আছে আপন ভাষা। কেমন হয়, যদি সেই ফুল আপনার মনের কথাটিই ঠিকঠিক বলে ওঠে? ফুলপ্রেমীরা বুঝতেই পারছেন, ফুলের মুখে ফুটেছে নতুন ভাষা। কারণ উন্নত প্রযুক্তিতে তৈরি কথা বলা গোলাপ এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর সেটা পাবেন স্পিকিং রোজেস নামের প্রতিষ্ঠানে।স্পিকিং রোজেস এর প্রধান পরিচলন কর্মকর্তা কুমকুম হাসান বললেন, মনের টুকরো টুকরো অনুভূতি ফুটিয়ে তোলে স্পিকিং রোজেস। লাভ ইউ, হ্যাপি বার্থডে, সরি, মিস ইউ’র মতো ছোট ছোট আবেগী কথা গুলো গোলাপের গায়ে লিখে দেবে স্পিকিং রোজেস। এমনকি বিশেষ মানুষটির ছবিও ফুটিয়ে তোলা যাবে গোলাপের পাপড়িতে। অথচ একরত্তি নষ্ট হবে না গোলাপের সতেজতা। তিনি আরো জানালেন, স্পিকিং রোজেস এর অভিজাত আয়োজনে নতুন সংযোজন ফুলের গয়না। পায়ের নূপুর, হাতের আংটি, ব্রেসলেট, বাজু বন্দ, রতনচুড়, মাথার টায়রা, সীতা পাটি, টিকলি, ঝাপটাসহ গলার কণ্ঠহার, সীতাহার, চিক সবই স্পিকিং রোজেস এ পাওয়া যাবে আকর্ষণীয় সব নকশায়। পোশাকের রংয়ের সাথে মিলিয়ে তাজা বিদেশি ফুলের গয়নার পাশাপাশি শুকনো ফুলের গয়না কিনতে পাওয়া যাবে এখানে।শুধু বিয়ের গয়নাই নয়। হলুদের ডালা কুলা থেকে বর কনের বাসরসহ যেকোনো জন্মদিন কনফারেন্স, পার্টিতে ফুল সাজানোর কাজ করে স্পিকিং রোজেস। এবার বলি দরদামের কথা। এমনিতে প্রতিটি স্পিকিং রোজের সাধারণ দাম ১৮০ টাকা। চায়না থেকে আসা সতেজ গোলাপে যদি পছন্দসই ছবি ফোটাতে চান, তবে খরচ পড়বে ১০৮০ টাকা। প্রতিটি গোলাপের দাম পড়বে তখন ৫০০ টাকা। যদি কোনো লোগো বা আপনার পছন্দসই কোনো কথা গোলাপের পাপড়িতে ফোটাতে চান তাহলে প্রাথমিক খরচ পড়বে ৬২০ টাকা। সেক্ষেত্রে প্রতিটি স্টিক ১৮০ টাকা। গয়নার পরিমাণ ও ফুলের প্রকৃতি ভেদে তাজা ও শুকনো ফুলের গয়নার দাম উঠানামা করবে। সর্বনিম্ন খরচ পড়বে ৪০০০ টাকা। স্পিকিং রোজ, ফুলের গয়না অথবা ফুলসজ্জার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্পিকিং রোজেস এ। ঢাকার বারিধারার প্রগতি স্মরনিতে তাদের কার্যালয়। অথবা ফোন করতে পারেন ০১৯৭৭ ৫৮৬৫৮৬ নম্বরে।