ফেইম নাট্যকলা বিভাগের ১৫তম ব্যাচে ভর্তি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইম—স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের ছয় মাস মেয়াদি থিয়েটার অ্যাসোসিয়েশন কোর্সে ১৫তম ব্যাচে ভর্তি চলছে। এ কোর্সে অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। আগ্রহী ব্যক্তিদের ১৫ আগস্টের মধ্যে চেরাগী পাহাড়ের এমওয়াই কদম মোবারক স্কুলের ইসলামাবাদী মেমোরিয়াল হলে ফেইমের মহড়া কক্ষে (নন্দন বইয়ের দোকানের পাশে) সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে ফরম সংগ্রহ করতে বলা হচ্ছে। ক্লাস শুরু হবে ১৮ আগস্ট বৃহস্পতিবার। বিস্তারিত জানা যাবে ০১৫৫৮৪৪২৫৫৯ নম্বরে। বিজ্ঞপ্তি।