ফেইমের পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ১৫ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে আজ। এ উৎসবে ফেইমের বিভিন্ন বিভাগ ছাড়াও ঢাকা, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের ১১টি দল অংশ নিচ্ছে।
আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্বোধনী দিনে কলকাতার আরশী নাট্যদল মঞ্চস্থ করবে মিডিয়া, এর পরদিন ১৩ সেপ্টেম্বর থাকছে রাজধানী ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোরের প্রযোজনা আওরঙ্গজেব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এবং পাগল। ১৪ সেপ্টেম্বর সিলেটের দল নৃত্য শৈলী পরিবেশন করবে দ্রোহকাল, ফেইমের নৃত্যকলা বিভাগ কালমৃগয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করবে দ্য বক্স। ১৫ সেপ্টেম্বর ফেইম বাঁধ, নাট্যকলা বিভাগ মিলিটারি মঞ্চস্থ করবে। ১৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কল্যাণী কলামণ্ডলের মানু(ষ)ষী, চবি নাট্যকলা বিভাগের গর্ত প্রদর্শিত হবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছয়টায় থাকছে মুক্তমঞ্চের পরিবেশনা। বিজ্ঞপ্তি।