ফেইমের বিশ্ব নাট্য দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের উদ্যোগে গত মঙ্গলবার নগরে ৫০তম বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত হয়েছে। নাটককে সব শ্রেণীর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান ফেইমের সদস্যরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সুসজ্জিত একটি ভ্রাম্যমাণ মঞ্চে নাটক পরিবেশন করেন ফেইমের অভিনয়শিল্পীরা। নগরের প্রেসক্লাব চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এ সময় ফেইমের পরিচালক অসীম দাশ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) থেকে প্রকাশিত বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন। নগরের আন্দরকিল্লা, শহীদ মিনার ও চেরাগি পাহাড়সহ বিভিন্ন মোড়ে সন্ধ্যা পর্যন্ত নাটক পরিবেশন করেন ফেইমের শিল্পীরা।