ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশের ফেনী জেলা কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ (এফএনবি) ফেনী জেলা কমিটি গঠিত হয়েছে। ৯ জুন শহরের গুদাম কোয়ার্টার এলাকায় উন্নয়ন সংস্থা গ্রামীণ প্রোগ্রেস কার্যালয়ে এফএনবি ফেনী জেলা কার্যনির্বাহী কমিটি গঠন–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ প্রোগ্রেসের নির্বাহী পরিচালক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও নির্মল চন্দ্র দাসের সঞ্চালনায় ব্র্যাকের ফেনী জেলা প্রতিনিধি অরুণ কুমার দাস সভায় এফএনবি গঠনের কারণ ও গুরুত্ব উপস্থাপন করেন।
পরে উপস্থিত সদস্যদের আলাপ–আলোচনার ভিত্তিতে সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বেসরকারি সংস্থা ব্র্যাকের জেলা প্রতিনিধি অরুণ কুমার দাসকে চেয়ারম্যান, আশার জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামকে ভাইস চেয়ারম্যান, ব্যুরো বাংলাদেশের এরিয়া ব্যবস্থাপক মো. ইকবাল হায়দারকে কোষাধ্যক্ষ ও গ্রামীণ প্রোগ্রেসের নির্মল চন্দ্র দাসকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন টিএমএসএসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এসএসএসের এরিয়া ব্যবস্থাপক মো. তাইবুর রহমান ও রিকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আওরঙ্গজেব ভূঁইয়া।