ফেদাই চৌধুরী নুরানি মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর ফেদাই চৌধুরী নুরানি তালিমূল কোরআন মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা, বই বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি কামরুল হাসান শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রাবারশিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, ইউএসটিসির নাক, কান, গলা বিভাগের প্রধান মাহাবুবুল আলম চৌধুরী, মাদ্রাসার সেক্রেটারি গাজী ইউসুফ, মসজিদের খতিব মাওলানা ফজলুল হক প্রমুখ। এর আগে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আল আকাবার ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। এ ছাড়া বিগত বার্ষিক পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।