প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফেনী দলের গোলরক্ষক এয়াকুব নিশানকে সংবর্ধনা দিয়েছে তার নিজ গ্রাম লস্করহাটের বাসিন্দারা। লস্করহাট এস সি লাহা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন।
মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ খালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক সামছুল করিম মজুমদার প্রমুখ।
এতে মোহাম্মদ কায়সার মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অনূর্ধ্ব-১৫ ফেনী জেলা দলের কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও কোচ আশরাফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিশানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।