ফেনী ও সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গত রোববার ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান তাঁর কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।শপথ গ্রহণ অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরে আলম ছিদ্দিকীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।ফুলগাজী উপজেলার নবনির্বাচিত পাঁচজন ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। তাঁরা হলেন—আবুল হোসেন (ফুলগাজী সদর), আবুল আলম আজমীর (দরবারপুর), হানিফ আহম্মদ মজুমদার (আনন্দপুর), খোরশেদ আলম (জিএম হাট) ও মো. ইব্রাহিম (আমজাদ হাট)।ফেনী সদর উপজেলার শপথ নেওয়া চার ইউপি চেয়ারম্যান হলেন—করিম উল্লাহ (ছনুয়া), জাকির হোসেন জসিম (ধলিয়া), কামরুজ্জমান তালুকদার (লেমুয়া) ও মোশারফ হোসেন (ফরহাদ নগর)।দাগনভূঞা উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। তাঁরা হলেন—মো. কবির আহম্মদ (সিন্দুরপুর), মোহাম্মদ হোসেন (পূর্ব চন্দ্রপুর), মামুনুর রশিদ (জায়লস্কর), মোহাম্মদ এছহাক (মাতুভূঞা) ও মো. আবদুল হাকিম (ইয়াকুবপুর)। একই দিন বিকেলে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছুনুয়া, লেমুয়া, ধলিয়া ও ফরহাদনগর ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার।দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও জায়লস্কর ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আরা বেগম।ফুলগাজী উপজেলা মিলনায়তনে মুন্সিরহাট, দরবারপুর, ফুলগাজী সদর, জিএম হাট ও আমজাদ হাট ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরে আলম ছিদ্দিকী। সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা শপথ নিয়েছেন। গত বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে নয়টি ইউনিয়নের নয়জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। শপথ নেওয়া নয়জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হলেন—তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন, রেজাউল করিম বাহার, সাদাকাত উল্ল্যা, শওকত জাহাঙ্গীর, জসিম উদ্দিন চৌধুরী, নুরউদ্দিন জাহাঙ্গীর, নুরুল আনোয়ার হোসেন এবং সালাউদ্দিন আজিম ।একই দিন সকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন নারী সদস্যকেও শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এ বি এম আবুল কাশেম, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, সীতাকুণ্ড মডেল থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নুর মোহাম্মদ । অনুষ্ঠান শেষে চেয়ারম্যানরা বলেন, তাঁরা রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাজস্ব আয়ের সুষম বণ্টনের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন করবেন।