ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনী তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে নির্বাচনী ত ৎ পরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট চেম্বার সূত্র জানায়, আগামী ১ অক্টোবর ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী তিন ক্যাটাগরির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের গোপন ভোটে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও অপর দুজন জুনিয়র সহসভাপতি নির্বাচিত হবেন।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০-২১ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে, ২২-২৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৪ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ২৫ আগস্ট বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৭ আগস্ট মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি দাখিল, ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তির শুনানি ও সিদ্ধান্ত প্রদান, ৫ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১২ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও একই দিন বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার পরিচয়পত্র বিতরণ করা হবে। ৮ অক্টোবর ফেনী চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও পরিচালকদের ভোটে সভাপতিসহ চারজন কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হবে।১২ জুলাই ফেনী চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মৌলভী খায়ের আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।