ফেনী জগন্নাথ মন্দিরে ধর্মসভা অনুষ্ঠিত
ফেনীর শহীদুল্লা কায়সার সড়কের জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ও অভিষেক উপলক্ষে ১ মার্চ ধর্মসভার আয়োজন করা। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের নবদ্বীপ থেকে আগত প্রভুপাদ শ্রীল প্রেম গোপাল গোস্বামী।
জগন্নাথ মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি প্রীতিময় পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বণিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লাল রাধেশ্যাম গোস্বামী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ, ফেনী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ সাহা, গুরুচক্র মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহরলাল বণিক, প্রচারিণী সভা বাংলাদেশ সভাপতি সুধীর চৌধুরী, হরিসভা প্রচারিণী সভা ব্রাহ্মণবাড়িয়ার হরিপদ বণিক, ফেনী শাখার সাধারণ সম্পাদক অমিয় নিমাই বণিক।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ফেনী জগন্নাথ মন্দির কমপ্লেক্স নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৪ শতক জমির ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট এই কমপ্লেক্সের কাজ শেষ হয়।