ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে এএসএম আনোয়ারুল করিম সভাপতি ও শাহাব উদ্দিন আহম্মদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ১৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ-বাম দলসমর্থিত প্যানেল সভাপতিসহ পাঁচটি পদে এবং বিএনপি-জামায়াতসমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করে।

বিএনপি-জামায়াতসমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সহসভাপতি মো. নুরুল ইসলাম ও আবুল কাশেম, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁঞা, নিরীক্ষক মো. এছহাক, কোষাধ্যক্ষ হুমায়ুন কামাল, পাঠাগার সম্পাদক কাজী মো. শাহ জালাল, সদস্য নিজামুল আলম, মোহাম্মদ হোসেন ও আবদুল মন্নান।

আওয়ামী লীগ-বাম দলসমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক গাজী তারেক আজিজ, সদস্য এম শাহজাহান, আহসান কবির ও নুসরাত শামীম।