ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোট-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়ী হয়েছে। চারদলীয় জোট-সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ ছয়টি পদ পেয়েছে। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত কর্মকর্তারা হলেন—সভাপতি জাকির হোসেন, সহসভাপতি মো. আবুল বশর মজুমদার ও মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মজুমদার ওরফে সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ চৌধুরী ওরফে স্বপন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হানিফ মজুমদার, নিরীক্ষক মো. শামছুল হুদা, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন ওরফে দুলাল, গ্রন্থাগার সম্পাদক গাজী তারেক আজিজ, কার্যকরী পরিষদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ এনামুল করিম খোন্দকার, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসেন, কামাল উদ্দিন ও মোহাম্মদ সালাহ উদ্দিন। নির্বাচনে ১৯৮ জনের মধ্যে ১৮২ জন ভোটার ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূঞা ও সাবেক সম্পাদক শফিকুর রহমান।