ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এ বছর সব কর্মকর্তা ও সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমির হোসেন।মনোনয়নপত্র জমাদানের দিন প্রতিটি পদে শুধু একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন—সহসভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ, কে বি এম জাহাঙ্গীর আলম ও গোলাম রাব্বানী, সহকারী সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সুসেনচন্দ্র শীল ও মো. সাহেদ উদ্দিন, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, কার্যকরী কমিটির সদস্য আবদুল আজিজ চৌধুরী, আবদুর রকিব, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী, হারুনুর রশিদ মজুমদার, আজম চৌধুরী, মোসলেহ উদ্দিন, বাহার উদ্দিন, আবদুল্লাহিল মাহামুদ, হারুনুর রশিদ, জাহিদ হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, মো. ইয়াছিন শরিফ মজুমদার, আবুল হাসেম, আমজাদ হোসেন, জাহানারা বেগম ও শামীম আক্তার। প্রসঙ্গত, জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে কাজ করে থাকেন।