প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ১৪ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে ৩৫১ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তায়বুল হক, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ বিলকিস আরা চৌধুরী, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা আলফাত আলী। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, ফেনী