ফেনী জেলা সমিতির চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে গত ৩০ এপ্রিল ছাগলনাইয়া মনুরহাট আবদুল হক ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিনা মূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সমিতির উপদেষ্টা মুলকুতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা সমিতির সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোস্তাফিজুল কবির, বেলায়েত হোসেন, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, আবদুল হক, আবু তালেব জাহাঙ্গীর, মফিজুর রহমান ভূঞা, রকিবুর রহমান, জিন্নাহ চৌধুরী, নুরুল আবছার ও আজিজুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।