ফেনী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল কলেজের ১৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও ফেনী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২৪ মার্চ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আকরামুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান ও পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আবদুল আউয়াল।
সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল তাঁর বক্তব্যে বলেন, ফেনীসহ আশপাশের জেলার বহু লোক ডায়াবেটিক হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসাসেবা নেন। রোগীদের আরও বেশি সেবা প্রদান ও মেডিকেল কলেজ স্থাপন এখন সময়ের দাবি।