প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যদল ফেনী থিয়েটারের রজতজয়ন্তী উৎসব গত বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন থিয়েটারের নবীন–প্রবীণ সদস্যরা। সবার উপস্থিতিতে কেক কাটেন সংগঠনের সভাপতি রাশেদ মাযহার ও সাধারণ সম্পাদক সুমন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক আনোয়ার হোসেন, সাংবাদিক নাজমুল হক, শ্রুতি আবৃত্তি একাডেমির কাকলি দে, ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হাসনাত মিঠুন, সংগঠনের সদস্য মিরন উদ্দিন, দিদার উল্লাহ মজুমদার, ফজলুল হক, মাকসুদুল করিম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা তুলে ধরেন নাট্যদলটির ২৫ বছরের পথচলার কাহিনি।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১ জানুয়ারি একঝাঁক তরুণ নাট্যকর্মীর সম্মিলিত উদ্যোগে ফেনী থিয়েটার প্রতিষ্ঠিত হয়।