প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী থিয়েটারের দুই বছর (২০১৫-১৭) মেয়াদি ২৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রাশেদ মাযহার প্রধান সমন্বয়কারী ও সুমন মাহমুদ সমন্বয় সচিব মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার ফেনীর থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসেন, যুগ্ম সমন্বয় সচিব মিরান উদ্দিন, সমন্বয়ক অর্থ ফজলুল হক, দপ্তর ও যোগাযোগ সাজ্জাদুল ইসলাম, প্রযোজনা মাকসুদুল করিম, প্রচার ও প্রকাশনা মো. দিদার উল্লাহ মজুমদার।