ফেনী থিয়েটারের ২৬ বছরে পদার্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর নাট্য সংগঠন ‘ফেনী থিয়েটার’ ২৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ২ জানুয়ারি শহরের রাজাঝির দিঘির পশ্চিম পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নবীন-প্রবীণ নাট্যকর্মীরা অংশ নেন।
সংগঠনের সভাপতি রাশেদ মাযহারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান, সুবচন নাট্যদলের সংগঠক নাসির উদ্দিন, সংগঠনের সাবেক সমন্বয়কারী কামরুল আলম, কাজী ইকবাল আহম্মেদ, যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসেন, নাট্যকর্মী নাজমুল হক, সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক তাহমিনা তোফা, অনুরণন আবৃত্তি চর্চাকেন্দ্রের প্লেভা মাযহার প্রমুখ। সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১ জানুয়ারি এক ঝাঁক তরুণের সম্মিলিত উদ্যোগে ফেনী থিয়েটারের যাত্রা শুরু।