ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন গত ৩০ জানুয়ারি মহিপালের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মোতালেব। এ ছাড়া অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি রাশেদা খানম, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ চৌধুরী ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী সভা- পতি মাহবুব মোর্শেদ। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির মহাব্যবস্থাপক মো. সাইরুল ইসলাম। তিনি সমিতির সাফল্য তুলে ধরে বলেন, গত অর্থবছরে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা অর্জন, ২৩১ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন এবং দুটি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।
বিদায়ী কোষাধ্যক্ষ এ টি এম সফিকুল ইসলাম জানান, ২০১২-১৩ অর্থবছরে সমিতি চার কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা মুনাফা অর্জন করেছে।