ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন গত ২৯ জানুয়ারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরিচালকদের সভায় আবদুল মোতালেব সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি সায়েমা সুলতানা, সচিব সফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ ছায়েদুল হক।
এর আগে সমিতির কার্যালয় চত্বরে সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। এ ছাড়া সমিতির মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিকী তাঁর প্রতিবেদনে সমিতির সদস্য ও গ্রাহক সংখ্যাসহ সার্বিক কার্যক্রম তুলে ধরেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী নির্বাচন পরিচালনা ও শপথবাক্য পাঠ করান।