ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে আবদুল মোতালেব সভাপতি, ইসমাইল হোসেন সহসভাপতি, কামাল উদ্দিন ভূঞা সচিব ও মহিউদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
২৬ জানুয়ারি ফেনীর মহিপাল এলাকায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের বোর্ড কক্ষে সমিতির বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী। এ সময় বোর্ড সভায় সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সোয়েমা সুলতানাসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন রাশেদা আক্তার খানম, মোহাম্মদ খোরশেদ আলম, হুমায়ুন শাহরিয়ার, এ টি এম সফিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, মো. ছাইদুল হক, কামরুন নাহার বেগম। বিজ্ঞপ্তি —ফেনী অফিস