ফেনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোনাগাজী পৌরসভা নির্বাচনে বৈধ প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগসহ প্রচারণা শুরু করেছেন। আগামী ৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৫ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ মার্চ।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানান, দলের মনোনীত প্রার্থীরা মুখে মুখে প্রতীকের কথা বলা শুরু করেন। দলীয় প্রতীক সম্পর্কে তাঁরা জানেন বলেই প্রচারণা শুরু করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পর বর্তমানে সোনাগাজী পৌরসভায় মেয়র পদে ছয়জন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত বর্তমান মেয়র জামাল উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত মজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আবু নাছের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সেলিম।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, প্রচারণা এখনো দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের প্রতীক সম্পর্কে সব ভোটার জানে। তারপরও প্রতীক বরাদ্দের পর মূল প্রচারণা শুরু করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনও একই ধরনের অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, পোস্টার ও মাইকিং ছাড়াই ভোটাররা দলীয় প্রার্থী ও প্রতীক সম্পর্কে জেনে গেছে।