প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফেনী বন্ধুসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। শহরের ফেনী সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ছিল কথামালা, নাচ-গান, আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনা। ফেনী বন্ধুসভার সভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে ও মোনায়েম হোসেনের সঞ্চালনায় কথামালায় অংশ নেন সহসভাপতি জহিরুল ইসলাম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জমান, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, ফেনী সরকারি কলেজ বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাখজাম হায়দার প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বন্ধু সাবিনা, আলিফ, রাখি, টুম্পা, মেহের, দিদার, আসমা, রাব্বি, বহ্নিম সজীব, অমিত, জাফরিন, নির্জলা ও শাকিল। অনুষ্ঠানে আবৃত্তি, অভিনয় ও গানে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।