ফেনী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মার্চ সকালে বেসরকারি ফেনী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফসিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গুলসান আরা লতিফা, ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তায়বুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা এবং সুনাগরিক তৈরির তাগিদ দেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।