প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন রোটা বর্ষ ২০১৬-১৭ সালকে স্বাগত জানাতে ফেনীতে ১ জুলাই নানা কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব ও এর সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে শহরে মোটর শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে নতুন রোটা বর্ষের কর্মসূচি উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। ক্লাবের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় রেওয়াজ অনুযায়ী নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার হস্তান্তর করার জন্য ‘কলার হ্যান্ডওভার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইভাবে রোটার্যা ক্ট ক্লাব অব ফেনী অপূর্বও ‘কলার হ্যান্ডওভার’ অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি।