ফেনী সরকারি কলেজে বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠিত
ফেনী সরকারি কলেজে প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত বুধবার বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। জেলা বন্ধুসভার সভাপতি মো. হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন। বক্তব্য দেন জেলা বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, প্রচার সম্পাদক শওকত হোসেন, বন্ধু কাজী মিনহাজ নূর, সাবরিনা তাবাসসুম, জাফরিন প্রমুখ।
সভায় মো. শাহরিয়ার চৌধুরীকে আহ্বায়ক, শাহ মো. আরমানকে সদস্যসচিব, আশরাফুল হক, মাজেদুল হক, সুমন চন্দ্র শর্মা ও তাসলিমা আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী দুই মাসের মধ্যে প্রথম আলো ফেনী সরকারি কলেজ বন্ধুসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ ছাড়া বৃক্ষরোপণসহ আরও কিছু কর্মসূচি নেওয়া হয়।