
২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন। জাতীয় সংসদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পর এবার নির্দলীয় জেলা পরিষদেও আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত আছে। ৬১ জেলার মধ্যে
এক-তৃতীয়াংশের বেশি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে বিজয়ী হওয়ার পথে। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে বিনা ভোটে জয়ী হওয়ার ধারা সৃষ্টি হয়। এরপর পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও একই ধারা অব্যাহত ছিল। তবে এ ক্ষেত্রে ফেনী নজির সৃষ্টি করেছে। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও ১৫টি সাধারণ সদস্য ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদের সবগুলোতেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও সদস্য পদে বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা স্থানীয় সরকার নির্বাচনে ‘ফেনী স্টাইল’ নামে পরিচিতি পায়। (সূত্র: প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০১৬)
আরও পড়ুন:
ওপা ফেনী স্টাইল