ফেনীতে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক ফেনী অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪ মার্চ সকাল ১০টায় ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি ট্রান্সফাস্ট।
প্রতিযোগিতায় অগ্রণী ব্যাংকের ফেনী অঞ্চলের সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী অঞ্চল প্রধান রণজিৎ বণিক, কুমিল্লা সার্কেলের উপমহাব্যবস্থাপক দীপ্তিময় বিশ্বাস, লক্ষ্মীপুর অঞ্চলপ্রধান আবুল কালাম আজাদ, কুমিল্লা সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী অঞ্চলপ্রধান মো. আবদুল কুদ্দুস। ট্রান্সফাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ফেনী ও নোয়াখালী অঞ্চলের কর্মকর্তা সিরাজুল ইসলাম।