ফেনীতে অটিজম ও প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অটিজম ও প্রতিবন্ধিতা–বিষয়ক এক কর্মশালা ২০ ডিসেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্প। সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রহমান।
কর্মশালায় ইউপির চেয়ারম্যান, ইউপির সদস্য, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।