ফেনীতে অধিকারের গণসচেতনতামূলক আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত সোমবার সকালে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে নির্যাতনবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভার সঞ্চালক ছিলেন গৌতম দাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন।
সভায় আলোচনা করেন ফেনী পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক ভূঞা, সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সভাপতি মাহবুব আলতমাস, সুশাসনের জন্য প্রচারাভিযান ফেনী জেলার সভাপতি আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সিপিবি ফেনী জেলা সভাপতি মুহিবুল হক চৌধুরী ও গণসংহতি আন্দোলন ফেনী জেলা আহ্বায়ক কায়কোবাদ।
—নিজস্ব প্রতিবেদক, ফেনী