ফেনীতে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ফেনীতে আউটসোর্সিং–বিষয়ক এক কর্মশালা ৫ জুন অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান।
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ফেনী শাখার সহযোগিতায় ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন শাহজালাল ভূঞা। প্রশিক্ষক মো. ইকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, শওকত মাহমুদ, রবিউল হক ও জমির উদ্দিন বেগ।
আলোচনায় অংশ নেন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, নাজমুল হক, মুহিবুল্লাহ ফরহাদ, এমরান পাটোয়ারী, আতিয়ার সজল, সুরঞ্জিত নাগ, সোলায়মান হাজারী, রাশেদুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির আশীর্বাদে সাংবাদিকতার বিশাল ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আউটসোর্সিংকে কাজে লাগিয়ে ঘরে বসেই এখন আয় করা সম্ভব হচ্ছে। সাংবাদিকেরা তঁাদের সাংবাদিকতা পেশার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আরও বাড়তি অর্থ উপার্জন করতে পারেন।