ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব ১৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ স্লোগানে আগামী ১৬ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক গণিত উৎসব। এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা অংশ নেবে। উৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ইতিমধ্যে শুরু হয়েছে উৎসবে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত উৎসবে সার্বিক সহযোগিতা করছে বন্ধুসভা। উৎসব শুরু হবে সকাল সাড়ে আটটায়। পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
উৎসবে চারটি িবভাগে প্রতিযোগীরা অংশ নেবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি প্রাথমিক বিভাগ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি জুনিয়র বিভাগ, নবম ও দশম শ্রেণি মাধ্যমিক বিভাগ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি উচ্চ মাধ্যমিক বিভাগ। ২০১৫ সালে যারা যে শ্রেণিতে লেখাপড়া করেছে সে অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। প্রতিযোগীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে।
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম আলো ফেনী কার্যালয়ে (ট্রাংক রোড, বাটা বাজারের তৃতীয় তলায়) শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলবে। প্রয়োজনে যোগাযোগ: ০৩৩১-৬৩২৫৫ (ফেনী কার্যালয়), ০১৮১২-৪৪৪১৯০ (মিরাজ) ও ০১৭১৭-৯৫৯৫৯২ (এমরান)।