ফেনীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আয়োজনে ফেনীতে ‘কৃষিভিত্তিক শিল্প ও এসএমই খাতে প্রতিষ্ঠিত ও সম্ভাব্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা ১৪ মে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এম ইউছুফ প্রধান অতিথি ছিলেন। ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট নাজির আহম্মদ। বক্তব্য দেন কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রহিম সিকদার ও ফেনীর শাখা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদস্য এখন ২৭ লাখ। বাংলাদেশে কোনো জনগোষ্ঠীর নিজস্ব ব্যাংক নেই। সে হিসেবে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।