ফেনীতে আলোচনা ও পথনাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে গত রোববার ফেনীতে আলোচনা সভা ও পথনাটক একাত্তরের শকুন মঞ্চায়িত হয়েছে।এ উপলক্ষে ফেনী থিয়েটারের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘নাটকের আলোয় দেশ গড়ব আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনজুর তাজিম। বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব সংলাপ নারায়ন নাগ, সুবচন নাট্যসংসদের সমন্বয়ক নাসির উদ্দিন, পূবালী নাট্যবিভাগের প্রধান সমরজিৎ দাস, ফেনী থিয়েটারের সমন্বয়ক সুমন মাহমুদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সভা শেষে সুমন মাহমুদ রচিত, ফেনী থিয়েটারের প্রযোজনা ও আনোয়ার হোসেনের নির্দেশনায় একাত্তরের শকুন নাটকটি মঞ্চায়িত হয়। নাটকে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকারদের ভূমিকা ফুটে উঠেছে।