ফেনীতে ইন্টারনেট উৎসব ১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ১৭ অক্টোবর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসব চলবে। উৎসব সফল ও সুন্দর করার লক্ষ্যে ৩ অক্টোবর বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি প্রভাষক মোশারফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে ঢাকাস্থ জাতীয় উৎসব টিমের চার সদস্য উপস্থিত ছিলেন। ইন্টারনেট উৎসবের উদ্দেশ্য ও করণীয়সহ বিভিন্ন প্রসঙ্গে বিস্তরিত আলোচনা করেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।সভায় উৎসবের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং ফেনীর বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় কমিটির সদস্য বিবর্ধন রায়, দীপ সরকার, ইফতেখার আজাদ, আবু তাহের, ফেনী বন্ধুসভার ফাতেমা বেগম, নজরুল ইসলাম, মাখজাম হায়দার, আমিনুল ইসলাম, শেখ আশিকুন্নবী, হারুনুর রশিদ ও জহিরুল হক।উৎসবে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ছাড়াও দুটি সরকারি কলেজসহ পাঁচটি কলেজ ও একটি সরকারি বিদ্যালয়সহ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেবে। যেহেতু এ ধরনের উৎসব আগে কখনো হয়নি, সে কারণে উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও কিছুটা জানা-বোঝার কৌতূহল সৃষ্টি হয়েছে।