ফেনীতে উদীচীর গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে উদীচী আয়োজিত সত্যেন সেন সংগীত প্রতিযোগিতায় গান করছে খুদে এক শিল্পী l প্রথম আলো
ফেনীতে উদীচী আয়োজিত সত্যেন সেন সংগীত প্রতিযোগিতায় গান করছে খুদে এক শিল্পী l প্রথম আলো

‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’ স্লোগানে বাংলাদেশি উদীচী শিল্পীগোষ্ঠীর ফেনী জেলা শাখার আয়োজনে অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩ মার্চ সকালে শহরের পূর্ব উকিলপাড়ায় পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দেশাত্মবোধক, গণসংগীত ও মুক্তিযুদ্ধের গান নিয়ে বয়সভিত্তিক ও দলীয়ভাবে চারটি বিভাগে এ প্রতিযোগিতা চলে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিচারক ছিলেন জেলা উদীচীর সভাপতি মো. মোমেনুল হক, সাধারণ সম্পাদক মানিক কর্মকর্তা, সংগঠনের কর্মী মৌসুমী সোম ও রিপন পাল।