ফেনীতে উপকারভোগীদের মধ্যে বন বিভাগের চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সামাজিক বনায়নে অংশীদারত্বের জন্য বন বিভাগ উপকারভোগীদের মধ্যে অর্থের চেক বিতরণ করেছে। গত ২৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সদরের আটজন ও পরশুরাম উপজেলার তিনজন উপকারভোগীর মধ্যে এ চেক বিতরণ করা হয়। তাঁরা অংশীদারত্বের ভিত্তিতে প্রায় সাত কিলোমিটার বাগানের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য গাছ বিক্রির লভ্যাংশের ৫৫ শতাংশ হিসেবে সাড়ে নয় লাখ টাকার চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছারের সভাপতিত্বে ও রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আবু দাউদ মো. গোলাম মোস্তফা ও বন বিভাগ ফেনীর জ্যেষ্ঠ পরামর্শক মো. আনিছুর রহমান। — ফেনী অফিস