ফেনীতে উৎসব ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত অনুষ্ঠান চলবে।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মতো এ উৎসবে ফেনীর ১০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৫০ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেবে। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা তাঁর মনোনীত শিক্ষকের কাছে সরবরাহকৃত নির্ধারিত ফরমে নাম নিবন্ধন করতে হবে। অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং একজনকে ফেনী জেলার ‘আই-জিনিয়াস’ নির্বাচিত করা হবে। ইন্টারনেট উৎসবে সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, ফেসবুক, গুগল, অপেরা মিনি, উইকিপিডিয়া ও নকিয়া। এতে এসব প্রতিষ্ঠানসহ গ্রামীণফোন ও প্রথম আলোর পৃথক সাতটি বুথ থাকবে। আগ্রহী ব্যক্তিরা এসব বুথ থেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তা ছাড়া বুথগুলোতে নানা বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। উৎসব সম্পর্কে আরও জানতে ০১৭১৬ ০৮৬৫৩৪/০১৮১৮ ৭৪৩৯৩৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।