ফেনীতে এগিয়ে শহরের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটি ফেনীর। এগুলোর মধ্যে ফেনী গালর্স ক্যাডেট কলেজের অবস্থান তৃতীয় স্থানে, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম স্থান এবং ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ১১তম স্থান দখল করেছে। এই জেলায় জিপিএ -৫ পেয়েছে ৭৮০ জন। গ্রামের বিদ্যালয়গুলোর তুলনায় শহরের বিদ্যালয়গুলো ফল ভালো করেছে। ফেনী সদর উপজেলার বিদ্যালয়গুলোতে জিপিএ-৫ পেয়েছে ৪৮৯ জন। দাগনভূঞায় ১০৪ জন, ছাগলনাইয়ায় ৮৫ জন, সোনাগাজীতে ৭০ জন, ফুলগাজীতে ২২ জন এবং পরশুরাম উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১০ জন।ফেনী গালর্স ক্যাডেট কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান প্রতিক্রিয়ায় জানান, ভালো ফলাফল কারও একক কৃতিত্বে হয়নি। এ জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সবার সম্মিলিত প্রয়াস ছিল। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, তাঁদের বিদ্যালয় থেকে ২০৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, তাঁদের বিদ্যালয়ের ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। বোর্ডের ফলাফলে কোনো স্থান না পেলেও ফেনী শাহীন একাডেমী থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮০ জন। শহরের বিদ্যালয়গুলোর মধ্যে ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬৪ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।এ ছাড়া দাগনভূঞা উপজেলায় ১০৪ জন, ছাগলনাইয়া উপজেলায় ৮৫ জন, সোনাগাজী উপজেলায় ৭০ জন, ফুলগাজী উপজেলায় ২২ জন, পরশুরাম উপজেলায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে।