ফেনীতে কাজিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জেলা প্রশাসকের সঙ্গে বিয়ে নিবন্ধনকারীদের (কাজি) মতবিনিময় সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার সমিতির কাজিরা অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
সভায় কাজিদের পক্ষে বক্তব্য দেন শিহাব উদ্দিন, মহি উদ্দিন, জামাল উদ্দিন, সামছুদ্দিন প্রমুখ।