ফেনীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা
ফেনীতে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা

ফেনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। ১৫ মে শহরের জেলা পরিষদ ভবনস্থ ড. সেলিম আল দীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, বিএমএ ফেনী জেলার সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিশু শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ২০১৫ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।