ফেনীতে কৃষকদের সার, বীজ ও অর্থ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ৫০ জন কৃষককে আউশ ধান চাষে প্রণোদনা সহায়তা হিসেবে বিনা মূল্যে ধানের বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত এপ্রিল মাসে জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের উপস্থিতিতে এসব বিতরণ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সোনাগাজী উপজেলায় ৫০০ চাষিকে নেরিকা জাত ও ৯৭৫ জনকে উচ্চফলনশীল (উফশী) জাতের ধানের বীজ, ফেনী সদরের দুজনকে নেরিকা ও ৩৭৫ জনকে উফশী, দাগনভূঞায় ২০০ জনকে নেরিকা ও ৩৫০ জনকে উফশী, ছাগলনাইয়ায় ১৫০ জনকে নেরিকা ও ২০০ জনকে উফশী এবং ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৫০ জন করে কৃষককে উফশী জাতের ধানের বীজ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের সার ও নগদ অর্থও দেওয়া হয়।—ফেনী অফিস