ফেনীতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার
ফেনীতে আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস কার্যক্রমের আওতায় ‘কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের কার্যকর ব্যবহার’ শীর্ষক সেমিনার ৯ জুন কৃষি সম্প্রসারণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচকেরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষি উত্পাদন বৃদ্ধি ও বিপণন বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি তথ্য সার্ভিস আইএআইএস প্রকল্প পরিচালক অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু তাহের, আইএআইএস প্রকল্প আঞ্চলিক পরিচালক তপন কুমার পাল ও কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি-বীজ) উপপরিচালক রুহুল আমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোহাম্মদ মারুফ। সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মত্স্য বিভাগ, বিএডিসির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।