ফেনীতে খুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সদর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

ফেনী সদর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফেনী সদর উপজেলার প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। তারা নৃত্য, আবৃত্তি, গান, অভিনয়সহ ১১টি বিভাগে প্রতিযোগিতা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সংস্কৃতি–বিষয়ক কর্মকর্তা এ টি এম কামরান হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ প্রমুখ।