ফেনীতে গণিত উৎসব ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত শেখ, স্বপ্ন দেখ, গণিতকে ভয় নয়’ স্লোগানে ২০ ডিসেম্বর ফেনীতে গণিত উৎসব অনুষ্ঠিত হবে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) প্রতিযোগীরা এই উৎসবে অংশ নেবে। ফেনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের এক হাজার শিক্ষার্থী তাদের নাম নিবন্ধন করেছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উৎসব চলবে। উৎসবে গণিত বিষয়ে প্রতিযোগিতা (পরীক্ষা) ছাড়াও প্রশ্নোত্তর পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এই উৎসব উদ্বোধন করবেন। ফেনীর গণিত উৎসবের বিজয়ীরা আগামী ১০-১১ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে।