ফেনীতে গীতিনাট্য ও কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ১৬ মার্চ বিকেলে ফেনীতে পূবালি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গীতিনাট্য প্রদর্শনী ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমরজিৎ দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন উত্তম দেবনাথ, বিভীষণ বসাক ও রেহানা ইয়াসমিন।
এরপর বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধ নিয়ে লিয়াকত আলী লাকীর লেখা মুজিব মানে মুক্তি গীতিনাট্য প্রদর্শিত হয়। মালিহা আক্তারের নির্দেশনায় গীতিনাট্যে অংশ নেন সায়েম চৌধুরী, হৃদয় মজুমদার, রিংকী নাথ, মিথিলা বণিক, প্রাণকৃষ্ণ বণিকসহ আরও অনেকে।