ফেনীতে চণ্ডালিকা ও নকশিকাঁথার মাঠ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে ২২ ও ২৩ মে দুই দিনের আয়োজনের মধ্য দিয়ে পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের এক যুগ পূর্তি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২২ মে সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা ও ২৩ মে সন্ধ্যায় কবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ মঞ্চস্থ হয়।
পুবালির প্রধান সমন্বয়ক সমরজিৎ দাস জানান, ১৯৯৬ সালের ১ জানুয়ারি সংগঠনের পথ চলার শুরু। বিশুদ্ধ শিল্পচর্চার অঙ্গীকার নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সংগঠনটি। বর্তমানের পুবালির আবৃত্তি, নাটক, গান, নাচ, যন্ত্রসংগীত ও চিত্রকলার স্বতন্ত্র বিভাগ চালু আছে।
চণ্ডালিকা ও নকশিকাঁথার মাঠ নাটকে অভিনয় করেন, ইপেন পাল, অপু দাস, উপমা বনিক, মুন্নি, মিতু, প্লাবিতা দাস, শর্মি, শরিফুল, তিথি, তর্না, পূর্ণা, পূজা লিসা, তাহা, মালিহা প্রমুখ।