ফেনীতে জাতীয় যুব সংহতির সম্মেলন
জাতীয় যুব সংহতির ফেনীতে জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে রেজাউল গণিকে সভাপতি, আবুল মনসুরকে সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রেজাউল গনি। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন। সম্মেলন উদ্বোধন করেন যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব ফখরুল আহসান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রিন্টু আনোয়ার, বিশেষ উপদেষ্টা নাজমা আক্তার, পার্টির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, দিদারুল আলম ও ধর্ম–বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ। বক্তব্য দেন নির্বাহী সদস্য এম এম ইকবাল আলমগীর, মোতাহের হোসেন চৌধুরী, জেলা জাপার সদস্যসচিব খন্দকার নজরুল ইসলাম প্রমুখ।