প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী ডায়াবেটিক সমিতির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভা ১ অক্টোবর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সহসভাপতি মীর হোসেন ভূঁঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র শীলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হাসপাতালের পরিচালক গাজী আবু বকর, আবদুল মোতালেব, হারুন উর রশিদ, সামিউল হক, আবু তাহের, আবদুল আউয়াল, শুকদেব নাথ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠার পর ধীরে ধীরে ১০০ শয্যার হাসপাতালের উন্নীত হয়েছে। এটিকে ২৫০ শয্যায় উন্নীত এবং মেডিকেল কলেজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।—ফেনী অফিস